উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/০৫/২০২৩ ২:১১ পিএম , আপডেট: ০২/০৫/২০২৩ ৬:৫২ পিএম

কক্সবাজার টেকনাফে মা আনোয়ারা বেগমের মৃতদের বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন সাদিয়া আক্তার ও শারমিন আক্তার নামে দুই শিক্ষার্থী।

মঙ্গলবার (২ মে) এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেন তারা।

এ হৃদয় বিদারক ঘটনায় পরীক্ষাকেন্দ্রে, সহপাঠী ও শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

পরীক্ষার্থী সাদিয়া ও শারমিন উপজেলার সাবরাং ইউপির ৪ নম্বর ওয়ার্ড পান ছড়ি পাড়া গ্রামের জহির আহমেদের মেয়ে। তারা সাবরাং উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগ থেকে এবার পরীক্ষা দিচ্ছেন।

পরীক্ষার্থীদের বাবা জহির আহমেদ জানান, সাদিয়া ও শারমিনের মা দীর্ঘদিন ধরে ডায়বেটিস ও হার্টের সমস্যা রোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার (২ মে) ভোররাত ৩টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি।

সকাল ১১টায় তাদের পরীক্ষা শুরু হয়। তাই মায়ের লাশ বাড়িতে রেখে কাঁদতে কাঁতে এসএসসি পরীক্ষা দিতে যান সাদিয়া ফেরদৌস ও শারমিন ইয়াছিন । বিকেলে লাশ দাফন করা হবে।

টেকনাফ উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও একাডেমির সুপার ভাইজান নুরুল আবছার জানান, ঘটনাটি আসলেই দুঃখজনক। সহপাঠী ও পরীক্ষা কেন্দ্র সচিবদের সহযোগিতায় মেয়েটি পরীক্ষা দেন। এ ঘটনায় সবাই শোকাহত।

পাঠকের মতামত

 

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...