বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ০৯/০৩/২০২৩ ১০:৪১ এএম

টেকনাফ নয়াপাড়া এলাকা থেকে মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিজান (২৮)কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯মার্চ) গভীর রাতে টেকনাফ উপজেলা হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আসামি মিজান নয়াপাড়া মৃত নূরুল আলমের পুত্র।

বিষয়টি নিশ্চিত করেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (আইসি) রোকনুজ্জামান ।

তিনি জানান, তিনি আটক আসামির বিরুদ্ধে রাজধানী ঢাকার মতিঝিল থানায় ২০১১সালের একটি মাদক মামলা রয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ওই মামলায় আদালত আসামিকে ৭ বছর কারাদণ্ড প্রদানের রায় ঘোষণা করেন।

মামলার পর জামিনে মুক্ত হয়ে তিনি টেকনাফ বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছিলেন।
আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...