প্রকাশিত: ১৬/০৩/২০২০ ১০:৪৬ পিএম

: টেকনাফে মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকাল ৭ টার দিকে টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কুলছুমা বেগম (২০) ওই এলাকার মোহাম্মদ সাদেক এর স্ত্রী।

স্থানীয় সুত্রে জানা যায়, নিহতের স্বামী সাদেক একজন মাদকাসক্ত ব্যক্তি। প্রায় সময় মাদক সেবন করে বাড়ীতে এসে স্ত্রীর সাথে ঝগড়ায় লিপ্ত হত। প্রতিদিনের ন্যায় আজও মাদক সেবন করে সাদেক বাড়ীতে আসলে স্ত্রীর সাথে ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রীকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। খবর পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এসে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. রুমানা রশিদ জানান, ছুরিকাঘাত প্রাপ্ত নারীকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। তার বুকে ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

টেকনাফ মডেল থানার পরিদর্শক (অপারেশন) রাকিবুল ইসলাম খান বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...