প্রকাশিত: ০৯/০৮/২০১৭ ৯:৪০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:২৮ পিএম

টেকনাফ প্রতিনিধি :

টেকনাফে ভোটার নিবন্ধনে টাকা নেওয়ার অপরাধে তথ্যসংগ্রহকারী এক স্কুল শিক্ষককে চাকুরী থেকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত ঐ স্কুল শিক্ষক উপজেলার লেদা জুনিয়র হাইস্কুলের সহকারী শিক্ষক দেলোয়ার হোসাইন বলে জানাগেছে। সে মুচনী এলাকার বশির আহমদের পুত্র। চাকুরী থেকে বরখাস্ত এই শিক্ষকের বিরুদ্ধে নির্বাচন কমিশনও ব্যবস্থা নিতে যাচ্ছেন বলে উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়। এদিকে ৮ আগষ্ট স্কুল শিক্ষকের বরখাস্তের আদেশ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক জানান, ভোটার হালনাগাদে লোকজনের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় স্কুল শিক্ষক দেলোয়ারকে দায়িত্ব থেকে অব্যাহতির পর চাকুরী থেকেও বরখাস্ত করা হয়েছে। পর্যায়ক্রমে এই শিক্ষকের বিরুদ্ধে নির্বাচন কমিশনও ব্যবস্থা নিবেন বলে তিনি জানান। প্রসঙ্গত: গত ১ আগষ্ট “টেকনাফে টাকার বিনিময়ে ভোটার অর্ন্তভুক্তির অভিযোগ” উখিয়া নিউজে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সংবাদের পর নির্বাচন কমিশন সরেজমিন তদন্ত করে তথ্যসংগ্রহকারী এই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেন। ভোটার হালনাগাদে অনিয়ম করায় অব্যাহতিপ্রাপ্ত তথ্যসংগ্রহকারী শিক্ষককে চাকুরী থেকে বরখাস্তের ঘটনায় সচেতন মহল ইউএনও এবং নির্বাচন কর্মকর্তাকে সাধুবাদ জানিয়েছেন। স্থানীয়রা উপজেলার অন্যান্য এলাকায় দায়িত্বপালনকারী তথ্যসংগ্রহকারীদের অনিয়মের বিষয়টিও খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে এবার ল্যান্ড ক্রুজারে সেনাবাহিনীর  স্টিকার লাগিয়ে ইয়াবা পাচারের চেষ্টা

গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচারের চেষ্টার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer