প্রকাশিত: ২২/০২/২০২০ ৬:২০ পিএম

টেকনাফ থানার নয়াপাড়া এলাকার ঝিনাপাড়া ব্রিজের নিচ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার দিবাগত রাতে কে বা কারা ওই নবজাতকের লাশ উক্ত স্থানে ফেলে যায়। পরে স্থানীয় পথচারীরা উদ্ধার করে নয়াপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নয়াপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি অফিসার ডা. রুপন কুমার সুশীল খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে এক নবজাতকের লাশ হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে নিয়ে আসার আগে সে মারা যায়। নবজাতকটি ছেলে ছিল।

সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন জানান, নবজাতকের লাশ উদ্ধারের খবর শুনেছি। এ ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...