প্রকাশিত: ১১/০৭/২০২১ ১১:১৩ এএম

মুহাম্মদ জাহাঙ্গীর আলম ::
টেকনাফের হোয়াইক্যংয়ে কোপা আমেরিকা কাপের ফাইনাল খেলায় পরাজয়ের পর ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ঠাট্টা ও কথা কাটাকাটির জেরধরে ক্ষুদ্ধ ব্রাজিল সমর্থকের ছুরিকাঘাতে এক আর্জেন্টিনা সমর্থক ছুরিকাঘাত হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়,১১জুলাই (রবিবার) সকাল সোয়া ৯টারদিকে উপজেলার হোয়াইক্যং মহেশখালীয়া পাড়ার জোড়া পুকুর সংলগ্ন এলাকায় কোপা আমেরিকা কাপের ফাইনাল খেলায় আর্জেন্টিনার জয় ও ব্রাজিলের পরাজয় নিয়ে কথা কাটাকাটির জেরধরে ব্রাজিল সমর্থক স্থানীয় মোহাম্মদ শরীফের পুত্র রিদুওয়ান (১৭) ক্ষুদ্ধ হয়ে একই এলাকার বাদশা মিয়ার পুত্র ইকবাল (১৬) কে উপর্যুপরি ছুরিকাঘাত করে রক্ষাক্ত করে ফেলে। এরপর তাকে গুরুতর অবস্থায় হ্নীলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে রেফার করে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা এই ন্যাক্কারজনক হামলার সত্যতা নিশ্চিত করেন।
এই ঘটনা প্রকাশ হওয়ার পর আর্জেন্টিনার অনেক সমর্থক ক্ষুদ্ধ হয়ে উঠেন। তবে বিদেশী খেলার জয়-পরাজয় নিয়ে স্থানীয় লোকজনের এই ধরনের নৃশংস আচরণে অনেকে বিস্মিত হয়ে উঠেছে

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...