প্রকাশিত: ২০/০৯/২০২১ ১:০৭ পিএম , আপডেট: ২০/০৯/২০২১ ৮:০৩ পিএম
Single Page Top

টেকনাফের উনছিপ্রাং ও লম্বাবিল ভোটকেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের ঘটনায় ভোটকেন্দ্র দুটি স্থগিত রাখা হয়েছে।

এছাড়া টেকনাফের শাহপরীর দ্বীপ হাজি বশির আহমদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো.ফারুক।

টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মো. বেদারুল ইসলাম সমকালকে জানান, উনছিপ্রাং ও লম্বাবিল কেন্দ্রে ব্যালট পেপার খোঁজে না পাওয়াকে কেন্দ্র করে দুই ইউপি সদস্য পদপ্রার্থীর সমর্থকরা হামলা ও ভাংচুর চালায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সুফিয়ান, সহকারী কমিশনার (ভূমি) ইরফানুল হক চৌধুরী ঘটনাস্থল পরির্দশন করেছেন।

কক্সবাজারে টেকনাফের চারটি ইউনিয়নে সোমবার সকাল ৮টায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। সাবরাং কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহপরীর দ্বীপ উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহপরীর দ্বীপ মাঝার পাড়াসহ আরও কয়েকটি কেন্দ্রে ঘুরে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

টেকনাফের চারটি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ও সাধারণ আসনে ৪২৮ প্রার্থী রয়েছেন এবার।

উপজেলার হোয়াইক্যং, হ্নীলা, টেকনাফ সদর ও সাবরাং ইউনিয়ন নির্বাচনে ৪২টি ভোট কেন্দ্রের মধ্যে ৩২টি অতি ঝুঁকি হিসাবে চিহ্নিত করেছে প্রশাসন।এসব কেন্দ্রে ২৯৩টি ভোট কক্ষ রয়েছে।

চার ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৬১৫ জন। তৎমধ্যে নারী ভোটার ৫৯ হাজার ১৭৫ জন এবং পুরুষ ভোটার ৫৮ হাজার ৪৪০ জন।

পাঠকের মতামত

Single Page Bottom

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer