প্রকাশিত: ২৩/০৭/২০২১ ৯:১৫ এএম

কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় বিদুৎস্পৃষ্ট হয়ে এক শিশুসহ আরও তিনজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) রাত পৌনে ৮টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন টেকনাফের শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ার বাসিন্দা রমিদা বেগম ও সদর ইউনিয়নের বাহারছড়ার কলিম উল্লাহ। তিনি রমিদার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...