প্রকাশিত: ০৪/১০/২০২১ ৪:১৪ পিএম

গিয়াস উদ্দিন ভুলু,টেকনাফ
টেকনাফ থানার পুলিশ সদস্যরা বিপুল পরিমান বিদেশী বিয়ারসহ এক মাদক কারবারীকে আটক করেছে। আটক ব্যাক্তি হচ্ছে, টেকনাফ সদর ইউপি নতুন পল্লানপাড়া এলাকার ফরিদ আলম’র পুত্র মামুন রশিদ(২৩)।
অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার (ওসি) হাফিজুর রহমান জানান,গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে নতুন পল্লানপাড়া এলাকার আটক মাদক ব্যাবসায়ীর বসতবাড়ীতে মিয়ানমার থেকে পাচার করে নিয়ে আসা বিদেশী বিয়ারের একটি চালান মওজুদ আছে। উক্ত সংবাদের তথ্য অনুযায়ী, ৪ অক্টোবর(সোমবার) সকাল ৬টার দিকে এসআই নুরে আলম,এসআই হোসাইন’র নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ব্যাক্তির বসতবাড়ী তল্লাশী করে বস্তাভর্তী ১০৫ ক্যান বিদেশী বিয়ার উদ্ধার করে এবং মাদক কারবারী মামুন রশিদকেও আটক করতে সক্ষম হয়।আটক মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আসামীর বিরুদ্ধে পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer