প্রকাশিত: ০৪/১২/২০১৮ ২:৫৫ পিএম

টেকনাফ প্রতিনিধি :টেকনাফের সাবরাং ইউনিয়নের জিন্নাখাল এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ও এক হাজার ২৭৫ ক্যান বিয়ার উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার (০৪ ডিসেম্বর) ভোরে এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

বিজিবি-২ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আছাদুদ জামান চৌধুরী জানান, ইয়াবার একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশের প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সাবরাং ইউনিয়নের জিন্নাখাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পলিথিনের বস্তা ফেলে পাচারকারীরা পালিয়ে যান। পরে বস্তা থেকে ৩০ হাজার পিস ইয়াবা ও এক হাজার ২৭৫ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবা ও বিয়ারের আনুমানিক মূল্য ৯৩ লাখ ১৮ হাজার ৭৫০ টাকা।

তিনি জানান, উদ্ধার করা ইয়াবা ও বিয়ার ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...