প্রকাশিত: ১৪/১২/২০১৮ ৪:১৫ এএম

ডেস্ক রিপোর্ট ::
কক্সবাজারের টেকনাফে বিএনপির ২০ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ধানের শীষের প্রচারণা চালানোর সময় শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার সাবরাং এলাকার হাজী নবী হোসাইন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয় বলে অভিযোগ করেছে বিএনপি।

পুলিশ বলছে, গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় রয়েছে। আটকদের মধ্যে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. হাশেম মেম্বার, জেলা বিএনপির সদস্য সাবরাং ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মো. সুলতান আহাম্মদ, কবির আহমদ মেম্বার, আবুল মনজুর, জাফর আলম, বাদশা মিয়া, আব্দুল জব্বার, সিরাজ, একরাম, সব্বির, মোস্তাক, জাফর, জসিম উদ্দিন, সাদ্দাম হোসেনসহ ২০জন নেতা-কর্মী

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শাহজাহান চৌধুরী সাংবাদিকদের বলেন, নির্বাচনী প্রচারণা থেকে বিনা উসকানিতে বিএনপি নেতা-কর্মীদের আটক করা হয়েছে। আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হামলা, মামলা শুরু করেছে। ঘটনায় তীব্র প্রতিবাদ ও আটকদের মুক্তি দাবি করছি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস বাংলানিউজকে বলেন, আটকদের বিরুদ্ধে আগের কয়টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। তবে তাদের কোনো রাজনৈতিক পরিচয় আমাদের জানা নাই

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...