প্রকাশিত: ০৮/০৮/২০১৭ ৯:৪০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:২৯ পিএম

আবুল আলী, টেকনাফ::
টেকনাফের সদর ইউনিয়নের শীলবনিয়াপাড়া এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংর্ঘষে ছয়জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের শীলবনিয়াপাড়া নামক এলাকায় এ দূঘর্টনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে সাবরাং নয়াপাড়া থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস টেকনাফ সদর ইউনিয়নের শীলবনিয়াপাড়া এলাকায় পৌছালে বিপরীত দিকে থেকে আসা অপর একটি বালু ভর্তি ডাম্পার ট্রাকের মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এতে ট্রাকের চালক ও তার সহকারীসহ কয়েকজন বাসের যাত্রী মারাত্মক আহত হয়। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে আসলেও ডাম্পার ট্রাকের চালক সোনা মিয়া (৩৫) ও সহকারী আজাদ উল্লাহ (২১) কে আধা ঘন্টা পর দরজা কেটে বাহির করতে হয়। এসময় বাসের চারজন যাত্রী সিরাজ মিয়া (৪০), সুলতান আহমদ (৫০), মো. রাশেদ (২৫) ও মো. শহিদুল্লাহ (২৭) আহত অবস্থায় উদ্ধার করে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক শোভন দাশ বলেন, আহত ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার পাঠানো হলেও তারমধ্যে ট্র্রাক চালক সোনা মিয়া ও তার সহকারী আজাদ উল্লাহ অবস্থা আশঙ্কাজনক।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) শেখ আশরাফুজ্জামান বলেন, ওই সড়কে প্রায় দুই ঘন্টা ধরে যানবাহন চলাচল বন্ধ ছিল। সড়কের উপর থেকে বাস-ট্রাক সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। গাড়ি দুটি জব্দ করে থানা নিয়ে আসা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...
Single Page Footer