প্রকাশিত: ১০/১০/২০২১ ১২:৪১ পিএম

গিয়াস উদ্দিন ভুলু,টেকনাফ::
মিয়ানমার-থাইলেন্ড থেকে পাচার হয়ে আসা ইয়াবার চেয়ে দ্বীগুন শক্তিশালী ক্রিস্টাল মেথ (আইস) মাদকসহ অবশেষে টেকনাফ পুলিশের হাতে এক মাদক কারবারী আটক হয়েছে।

আটক কারবারী হচ্ছে,টেকনাফ সদর ইউপি ৮নং ওয়ার্ড নাজিরপাড়া এলাকার মৃত আজিজুর রহমান প্রকাশ আজিরান’র পুত্র মো.ইদ্রিস(৪০)। এই অভিযানটির সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার (ওসি) হাফিজুর রহমান জানান,
পুলিশ গোপন সংবাদে জানতে পারে সদর ইউনিয়ন হাবিরপাড়া এলাকায় মাদক কারবারে জড়িত এক ব্যাক্তির বসতবাড়ীতে ক্রিস্টাল মেথ আইস মাদকের চালান মওজুদ রয়েছে।
উক্ত সংবাদের তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর (রবিবার) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এসআই নকিব উল্লাহ’র নেতৃত্বে পুলিশের একটি দল ঐ বাড়িতে তল্লাশী অভিযান পরিচালনা করে কারবারীর নিজ শয়ন কক্ষের বালিশের নিচ থেকে ৫ কোটি, ২০ লাখ টাকা মুল্যের এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে এবং মাদক ব্যবসায়ী ইদ্রিসকে আটক করতে সক্ষম হয়।
তিনি বলেন আটক মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করার জন্য কক্সবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি মাদক পাচার প্রতিরোধে পুলিশের চলমান এ অভিযানকে আরো জোরদার করা হবে বলে জানান তিনি।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer