প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো আজ চট্টগ্রাম ...

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ ::
টেকনাফে ‘বাচ্চাধরা আতঙ্ক’ বিষয়ে পুলিশের পক্ষে মাইকিং করা হয়েছে। ২২ জুলাই সোমবার বিকেলে উপজেলা সদর ও পার্শ্ববর্তী এলাকায় বাচ্চাধরা আতঙ্কে না থাকার জন্য সচেতনতা রক্ষায় এ মাইকিং করা হয়। মাইকিংয়ে একটি কুচক্রিমহল বাচ্চাধরা বলে গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মনে আতঙ্কিত করেছে এবং দুষ্কৃতিকারীরা তাদের ফায়দা হাসিল করার জন্য গুজব ছড়িয়েছে। এতে আতঙ্কিত না হয়ে নিজ নিজ এলাকায় কোথাও যদি কোন অপরিচিত বা বাচ্ছাধরা সন্দেহ হলে গণপিটুনি বা আইন নিজ হাতে না তুলে দ্রুত পুলিশের সাথে যোগাযোগ করতে বলা হয়।
এব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ‘সারাদেশে বাচ্চা ধরা আতঙ্কে জনজীবন বিপর্যস্থ। তাই পুলিশ সদর দপ্তরের নির্দেশ মোতাবেক গুজব ছড়ানো এবং গুজবে কান না দিয়ে সবাইকে সচেতন হবার জন্য আমরা প্রচার করছি’।
পাঠকের মতামত