প্রকাশিত: ২৫/০১/২০২২ ২:৫৯ পিএম

কক্সবাজার জেলার টেকনাফে আহত অবস্থায় ১টি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বাচ্চাটিকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২২ জানুয়ারি) টেকনাফের বাহারছড়া শামলাপুর মেরিন ড্রাইভের পাশে আহত মেছো বাঘের বাচ্চা উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়-গত শনিবার ২২ জানুয়ারি টেকনাফের বাহারছড়া শামলাপুর মেরিন ড্রাইভের পাশে একটি আহত মেছো বাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে।

প্রথমে বাঘের বাচ্চাটি শামলাপুর বাজার ডা. শামশুল আলমের কাছে আনেন শামলাপুর বিট অফিসার ফেরদৌস আহমদ ও ভিসিএফ সভাপতি আমির মোহাম্মদ শাহজাহান এবং সিপিজি সভাপতি খাইরুল বশর। সেখানে হোয়াইক্যং সিএমইসির সভাপতি আলমগীর চৌধুরী ও সহ-সভাপতি মো. সাইফুল্লাহ কোম্পানি উপস্থিত হয়ে আহত বাঘের বাচ্চাটি দেখেন।

হোয়াইক্যং রেঞ্জ অফিসার এসিএফ তারেক রহমানের সাথে ফোনে আলোচনা করে ডা. শামশুল আলমের পরামর্শক্রমে টেকনাফ উপজেলা পশু হাসপাতালে বিট অফিসার ফেরদৌস আহমদ ও সিপিজি সদস্য জাফর আলমকে বাঘের বাচ্চাটাকে নিয়ে পাঠানো হয়।

টেকনাফ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে বিট অফিসার ফেরদৌস আহমদ ও শামলাপুরের সিপিজি সদস্য জাফর আলমের মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য বর্তমানে ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক এ হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...