প্রকাশিত: ৩১/০৩/২০১৯ ৭:৫০ এএম

হেলাল উদ্দিন, টেকনাফ :
টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ইয়াবা কারবারি নিহত হয়েছেন। এসময় পুলিশের একজন এসআইসহ তিন সদস্য আহত হন।টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, রবিবার রাত ১টার দিকে উপজেলার হ্নীলা মৌলভীবাজার এলাকায় অভিযানে গেলে ইয়াবাকারবারিরা পুলিশের উপস্থিতি ঠের পেয়ে গুলি ছুঁড়ে। আত্মরক্ষায় পুলিশও প্রায় ৫০ রাউন্ড গুলি চালায়। বেশ কিছুক্ষণ গুলি চালানোর পর ইয়াবা কারবারিরা পিছু হঠলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ দুইটি দেহ পাওয়া যায়। তাদের টেকনাফ উপজেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক কক্সবাজার রেফার করেন। কক্সবাজার সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন হ্নীলা ইউনিয়নের আলী আকবর পাড়া এলাকার মিয়া হোসনের পুত্র মাহামুদুর রহমান(২৮) ও হোয়াইক্ষ্যং নয়াপাড়া এলাকার নুরুল ইসলামের পুত্র মোহাম্মদ আফছার (২৫)। তাদের বিরুদ্ধে মাদকসহ ৫/৬টি মামলা রয়েছে জানান তিনি।
তিনি আরো জানান, বন্দুকযুদ্ধে এস আই দীপক বিশ্বাস, সহকারি উপ-পরিদর্শক এএসআই আমির ও কনেষ্টবল শরিফুল আহত হয়। এসময় ঘটনা স্থল হতে ৬টিএলজি, ১০ হাজার পিস ইয়াবা ও ১৮টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।মরদেহ দুইটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...