প্রকাশিত: ১৪/১২/২০১৮ ৯:১১ এএম

টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইউছুফ জালাল বাহাদুর (৩২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় পাঁচ পুলিশ সদস্য আহত হন।

শুক্রবার ভোরে টেকনাফ সদরের ছোট হাবিবপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র, বুলেট ও ইয়াবা উদ্ধার করা করেছে পুলিশ। বাহাদুরের বিরুদ্ধে হত্যা, মাদকসহ বিভিন্ন অভিযোগে এক ডজনের বেশি মামলা রয়েছে। তিনি ছোট হাবিব পাড়ার খলিলুর রহমানের ছেলে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ বলেন, ‘কুখ্যাত মাদক ব্যবসায়ী ইউছুফ জালাল বাহাদুরকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার ভোরে তাকে নিয়ে অভিযানে যায় পুলিশ। ছোট হাবিব পাড়ায় পৌঁছালে বাহাদুরের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে টেকনাফ মডেল থানার এসআই শরীফুল ইসলাম, এএসআই ফারুকুজ্জামান, কনস্টেবল রুবেল শর্মা, ইব্রাহীম, মহি উদ্দিন আহত হন। এ সময় পুলিশ আত্মরক্ষায় গুলিবর্ষণ করলে বাহাদুরের সহযোগিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ বাহাদুরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজারে রেফার করে। কক্সবাজার নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer