প্রকাশিত: ১০/০১/২০১৯ ৭:৪৫ এএম , আপডেট: ১০/০১/২০১৯ ৮:১২ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ৫টি দেশীয় অস্ত্র এবং ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ বলছে নিহতরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।

নিহতরা হলেন, আব্দুর রশিদ প্রকাশ ডাইল্যা (৪৭) এবং আবুল কালাম (৩৫)। নিহত আব্দুর রশিদ টেকনাফের সাবরাং কচুবুনিয়া এলাকার মৃত এনাম শরীফ এবং আবুল কালাম কাটা বনিয়ার আব্দুর রহমানের ছেলে।

পুলিশের দাবি, এ ঘটনায় পুলিশের টেকনাফ থানার এসআই বোরহান উদ্দিন, এএসআই ফরহাদ ও কনস্টেবল হৃদয় গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে জেলার টেকনাফের সাবরাং খুরেরমুখ এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, নিহতরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। এদের মধ্যে আবুল কালামের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক, মানব পাচারসহ ১০টি এবং আব্দুর রশিদের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...