ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/০৫/২০২৩ ৯:৫১ এএম

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বাজার থেকে কেনা প্যাকেটজাত জুস খেয়ে একই পরিবারের একই পরিবারের ২ নারী ও ৬ শিশুসহ ৮ জন অসুস্থ হয়ে পড়েছেন। রোববার (১৪ মে) দুপুর ২টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়া আবু বক্করের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পরিবারের কর্তা আবু বক্কর জানান, বাড়িতে একজন অতিথি আসেন। আসার সময় হাতে করে নিয়ে আসেন প্রাণ জুস। সেই জুস খেয়ে পরিবারের একে একে ৮ জন লোক অজ্ঞান হয়ে পড়লে প্রথমে টেকনাফ এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেন। বিকেলে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে এলে আবাসিক মেডিকেল অফিসার আশিকুর রহমান তাদের প্রত্যককে চিকিৎসা করেন। এক ঘণ্টা পর দুই নারী রায়মা আকতার (৩২) রাফিয়া (২০), সুমাইয়ার (১২) জ্ঞান ফিরলেও ৪ ঘণ্টা পর জ্ঞান ফিরে সাইফুল (১০) কাউছার (৫), শরীফা (৭) নাইমা ও শাওনের (২)।

অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ার কারণ জানতে চাইলে আবাসিক মেডিকেল অফিসার আশিকুর রহমান বলেন, সম্ভবত ম্যাংগু জুসে রাসায়নিক ক্ষতিকর পদার্থ মেশানো ছিল বা ভেজাল কিছু মেশানো থাকতে পারে। যার কারণে ফুট পয়জনে সকলে অসুস্থ হয়ে পড়েন। তবে পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে আসল ঘটনা কি ছিল। সুত্র: ঢাকা মেইল

পাঠকের মতামত

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...