ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০৪/২০২৩ ৮:৩৩ এএম

কক্সবাজারের টেকনাফে ১৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ১টি প্রাইভেট কার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মো. বেলাল উদ্দিন (২৪) নামে গাড়ি চালককে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃস্পতিবার সকাল ৯টার দিকে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ শীলখালী অস্থায়ী চেকপোস্টের একটি টহলদল শীলখালী অস্থায়ী চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল। কিছুক্ষণ পর টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার চেকপোস্টে আসলে তা তল্লাশির জন্য থামানো হয়। পরবর্তীতে উক্ত প্রাইভেটকারটি তল্লাশি করার সময় চালকের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে চালকের স্বীকারোক্তিতে উক্ত প্রাইভেটকারের সামনের অংশের বাম পাশের চাকার মার্টগার্টের ভিতরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ১৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও, অবৈধভাবে মাদকদ্রব্য বহনের দায়ে প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

আটককৃত গাড়ি চালক টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৩নং ওয়ার্ড কাটাবনিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. বেলাল উদ্দিন (২৪)।

তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এবং প্রাইভেটকারসহ আটককৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...