ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/১০/২০২৩ ৮:১৯ এএম

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকালে টেকনাফের সাবরাং নয়াপাড়া এলাকায় সুপারি গাছে বিদ্যুৎস্পৃষ্টে একজন এবং হ্নীলা এলাকার একটি চিংড়ি ঘেরের পানিতে ডুবে আরেকজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- টেকনাফের সাবরাং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নয়াপাড়ার আব্দুর রশিদের ছেলে এনায়েত করিম (২০) ও হ্নীলা ১নং ওয়ার্ড দক্ষিণ রোজারঘোনার বেলাল উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন (২৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে টেকনাফ হ্নীলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের মালিকানাধীন মৌলভীবাজার এলাকায় অবস্থিত চিংড়ি ঘেরে বক ধরার সময় রিয়াজ উদ্দিন পানিতে ডুবে যায়। ডুবে যাওয়ার পর চিংড়ি ঘেরে থাকা অন্যান্য লোক তাকে উদ্ধার করে হ্নীলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে সকালে টেকনাফের সাবরাং ইউনিয়নের একটি সুপারি বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনায়েত করিম নামে এক যুবক মারা যান।

টেকনাফ থানার ওসি জোবায়ের সৈয়দ বলেন, উপজেলার সাবরাং ও হ্নীলা এলাকায় পৃথক ঘটনায় নিহত দুই যুবকের মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। আইনি কার্যক্রম শেষে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি মিয়ানমারের স্ক্যাম সেন্টারে মৃত্যুর হাত থেকে ফিরে থাইল্যান্ডে ...
Single Page Footer