উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫/১২/২০২৩ ৭:৪০ পিএম

টেকনাফ এবং সেন্টমার্টিনে দায়িত্বরত কোস্টগার্ড জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে লুকিয়ে রাখা আইস, মদের বোতল ও বিয়ারসহ বড় ধরনের মাদকের চালান জব্দ করেছে। এছাড়া মিয়ানমারে পাচারের সময় ভোগ্যপণ্য এবং জালানী পদার্থ বোঝাই বোটসহ ১৯জন পাচারকারীকে গ্রেফতার করেছে।

সুত্র জানায়,২৫ ডিসেম্বর ভোররাত ৩টায় বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের সেন্টমার্টিন বিসিজি স্টেশনে দায়িত্বরত জওয়ানেরা মায়ানমার হতে এনে ছেঁড়াদ্বীপে লুকিয়ে রাখার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে ছেঁড়াদ্বীপ কেয়াবনের মধ্যে পাঁচারের লুকিয়ে রাখা ৩১টি ধূসর রংয়ের পরিত্যক্ত বস্তা দেখতে পায়। পরে কোস্ট গার্ড সদস্যরা বস্তাগুলো তল্লাশী চালিয়ে ১কেজি ক্রিস্টাল মেথ বা আইস, ২শ ৮৫বোতল বিদেশী মদ ও ৩শ ৩৫ক্যান বিয়ার জব্দ করা হয়।

অপরদিকে ভোররাত পৌনে ৪টারদিকে বিসিজি স্টেশন টেকনাফ এর আভিযানিক দল টেকনাফ সদরের লম্বরি ঘাট হতে কাঠের বোটযোগে বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য ও তৈল শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে গেলে কয়েকটি কাঠের বোটকে মায়ানমারের দিকে যেতে দেখা যায়। এসময় কোস্ট গার্ড সদস্যরা বোটগুলোকে ধাওয়া করে নিয়ন্ত্রণে নিয়ে তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমার পাচারের জন্য বোটে রাখা ১৫ বস্তা শুকনা মরিচ, ৪০ বস্তা পেঁয়াজ, ১ বস্তা তামাক পাতা, ৩ বস্তা টেস্টিং সল্ট, ১হাজার ৮শ ২১লিটার অকটেন, ৩হাজার ৭শ ৫২লিটার সয়াবিন তৈল, ১শ ৩৬লিটার ডিজেলসহ বোটে থাকা ১৯জন পাচারকারীকে গ্রেফতার করা হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, জব্দকৃত আইস, বিদেশী মদ, বিয়ার এবং জব্দকৃত মালামাল, ভোগ্যপণ্য ও দাহ্য পদার্থ নিয়ে আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ কাস্টমস ও টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...