প্রকাশিত: ২৪/০৪/২০১৯ ৩:১৯ পিএম

হেলাল উদ্দিন, টেকনাফ :
টেকনাফে অস্ত্র উদ্ধার অভিযানে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মোস্তাক আহমদ (৩৮) নিহত হয়েছে।
ঘটনাস্থাল থেকে ৪টি এলজি, ৯ রাউন্ড কার্তুজ ও ৩ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, বুধবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় টেকনাফ সদর ইউনিয়নের লেংগুরবিল এলাকার শীর্ষ ডাকাত মৃত বদিউজ্জামানের পুত্র মোস্তাক আহমদকে আটক করা হয়। তার দেয়া তথ্য মতে লেংগুরবিল পাহাড়ী এলাকায় অস্ত্র ও ইয়াবা বিরোধী অভিযানে গেলে তার অনুসারীরা পুলিশের উপস্থিত টের পেয়ে পুলিশকে লক্ষ করে গুলি চালায় এসময় পুলিশও আত্মরক্ষায় গুলি চালালে একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলে মোস্তাকের গুলিবিদ্ধ মৃতদেহসহ ৪টি এলজি, ৯ রাউন্ড কার্তুজ ও ৩ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। ওসি আরো জানান, নিহত মোস্তাক এলাকার শীর্ষ ডাকাত ও তার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer