প্রকাশিত: ০৯/০৪/২০২২ ৫:০৫ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে পাহাড়ি মালি আমের ভালো ফলন হয়েছে।
শুক্রবার বিকেলে হ্নীলা ইউনিয়নের অধ্যাপক মোহাম্মদ আলীর ছেলে তারেক মাহমুদ রনির বাগানের বেশকিছু আম বাজারে বিক্রি করা হয়।

বাগানের মালিক তারেক মাহমুদ রনি বলেন, “আমার বাগানে সাড়ে ৩০০ আম গাছ আছে। এর মধ্যে চার-পাঁচটি পাহাড়ি মালি আম। এগুলো মিয়ানমার থেকে বীজ এনে লাগানো। চারটি গাছে এ বছর ভালো ফলন হয়েছে। স্থানীয়ভাবে এটি ‘মাইল্লাম’ বা ‘মাইজ্জাম’ নামে পরিচিত।”

“গতকাল হ্নীলার ফল ব্যবসায়ী বাদশা মিয়ার কাছে ৯৫ হাজার টাকার মালি আম বিক্রি করেছি। গত বছরও এক লাখ ২০ হাজার টাকার আম বিক্রি করেছিলাম।“
হ্নীলার ফল ব্যবসায়ী বাদশা মিয়া বলেন, এই আম আগে মিয়ানমার থেকে আসত। এখন স্থানীয়ভাবে ভালো ফলন হচ্ছে। তারেক মাহমুদ রনির বাগান থেকে প্রায় ১০ মণ পাহাড়ি মালি আম কিনেছেন। এখন সেগুলো ঢাকা ও চট্টগ্রামে পাঠানো হবে।

“এটি খেতে খুব টক। তবে সামান্য চুন দিলে টক চলে যায়, তখন খেতে মিষ্টি। প্রতি কেজি ৩০০ টাকা করে বিক্রি করছি।”
টেকনাফ উপজেলা কৃষি অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা শফিউল আলম বলেন, উপজেলায় এখন পাহাড়ি মালি আমের (মাইল্লাম) ভালো ফলন হচ্ছে। আমগুলো আকারে ছোট, পাকলে হলুদ রংয়ের হয়। খেতে খুব বেশি টক। ঢাকা-চট্টগ্রামে জনপ্রিয় হচ্ছে। বিডিনিউজ

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...