উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩/১২/২০২২ ৯:৪৯ এএম , আপডেট: ০৩/১২/২০২২ ১০:০৬ এএম

কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যংয়ের গহীন পাহাড় থেকে চাকমা সম্প্রদায়ের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় হোয়াইক্যং ইউনিয়ন রইক্ষ্যং পাহাড় থেকে ওই চাকমার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। নিহত মংচু অন চাকমা (৬০) হোয়াইক্যং ইউনিয়ন রইক্ষ্যং হুরিখোলা গ্রামের মৃত জিন মই অন চাকমার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মংচু অন পাহাড়ে রাখালের (স্থানীয় ভাষায় গরু চরানো) কাজ করতেন। সে সুবাদে প্রতিদিনের মতো ভোরে বেশ কয়েকটি গরু চড়াতে পাহাড়ে চলে যান। সেখানে দুপুর গড়িয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় খোঁজ নিয়ে জানতে পারে পাহাড়ের খাদে তার রক্তাক্ত দেহ পড়ে আছেন। খবরটি দ্রুত পুলিশকে দেওয়া হলে পুলিশের একটি টিম হুড়িখোলা থেকে ৪-৫ কিলোমিটার দূরে গহীন পাহাড় থেকে ক্ষতবিক্ষত লাশটি উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য আবুল হাসেম জানান, মংচু অন একজন বয়স্ক চাকমা। তিনি কাঞ্জরপাড়ার এক ব্যক্তির গরু চড়াতেন। হাত পা ভাঙা ও কাটা অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের এক কর্মকর্তা চাকমা সমাজের নেতা মনি স্বপনের বরাত দিয়ে জানান, ডাকাত দলের হামলায় ওই চাকমা নিহতের খবর দেওয়া হলে দ্রুত গিয়ে লাশটি উদ্ধার করা হয়।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পরিদর্শক (এসআই) জায়েদ হাসান জানান, গভীর পাহাড়ে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। সেই সঙ্গে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবার থেকে অভিযোগ দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...