উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩১/০৩/২০২৪ ১০:২৪ এএম

কক্সবাজারের টেকনাফের পাহাড় কেন্দ্রিক অপহরণ চক্রের একটির বাহিনী প্রধান শাহ আলম’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার মধ্যরাতে কক্সবাজার সদরের সমুদ্র সৈকত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গণি।
শাহ আলম (৩৬) টেকনাফের রঙ্গিখালীর গাজীপাড়া এলাকার মো. আবদুল মজিদের ছেলে। তার বিরুদ্ধে বর্তমানে টেকনাফ থানায় খুন সহ ৭ টি মামলা রয়েছে।
ওসি মুহাম্মদ ওসমান গণি জানান, টেকনাফের অপহরণ প্রতিরোধ, চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। এর জের ধরে গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী বাহিনীর প্রধান ডাকাত শাহ আলম কক্সবাজার সদরের সমুদ্র সৈকত এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতা গ্রেপ্তার করা হয়। টেকনাফের পাহাড় কেন্দ্রিক অপহরণ চক্রের একটি বাহিনী প্রধান শাহ আলম। জিজ্ঞাসাবাদে শাহ আলম জানিয়েছে রঙ্গিখালি এলাকায় গহীন পাহাড়ে ৪০/৫০ জনের একটি অপহরণ চক্র গড়ে তুলে সাম্প্রতিক অপহরণগুলোর মূল ভূমিকায় ছিলেন তিনি। তার নেতৃত্বে গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা গড়ে উঠেছে।

ওসি জানান, গ্রেপ্তার শাহ আলমকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের তথ্য বলছে, গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১১৭ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫৯ জন স্থানীয় বাসিন্দা, বাকিরা রোহিঙ্গা নাগরিক। অপহরণের পরিবারের তথ্য বলছে অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৫১ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে। এর মধ্যে গত ৯ মার্চ হ্নীলার পূর্ব পানখালী এলাকা থেকে অপহরণ হওয়া মাদ্রাসা ছাত্র ছোয়াদ বিন আব্দুল্লাহকে ২২ দিন অতিবাহিত হলেও উদ্ধার করা সম্ভব হয়নি । যদিও পুলিশ অপহরণ ঘটনায় ব্যবহৃত অটোরিকশার চালক ও সংঘবদ্ধ চক্রের নারী সদস্য সহ চক্রের ৫ জনকে গ্রেপ্তার করেছে। ৫ জনই রোহিঙ্গা।
মাদ্রাসা ছাত্র ছোয়াদ বিন আব্দুল্লাহ বিষয়ে ওসি মুহাম্মদ ওসমান গণি জানান, এ ঘটনায় জড়িত চক্র এবং মাদ্রাসার ছাত্রের অবস্থান পুলিশ শনাক্ত করেছে। এব্যাপারেও একটি শুভ বার্তা পুলিশ দ্রুত দিতে পারবে।

এদিকে, অপহরণকারি বাহিনীর প্রধান মোর্শেদ ও হেলালকে গ্রেপ্তারে মরিয়া হয়ে অভিযান অব্যাহত রেখে পুলিশ। এই দুই জনকে গ্রেপ্তার করা সম্ভব হলে এই অপহরণের ঘটনায় পুলিশ নিয়ন্ত্রণ করতে সহায়ক হবে বলে জানিয়েছেন ওসি।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...