প্রকাশিত: ১৩/১২/২০১৯ ৭:২৭ এএম
ছবি/ প্রতীকী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম:

ছবি/ প্রতীকী

টেকনাফ উপজেলায় পারিবারিক কলহের জেরে পাল্টাপাল্টি ছুরিকাঘাতে জামাই ও শাশুড়ি খুন হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ইসলাবাদ নতুন পল্লানপাড়া এলাকায় এ ঘটে। পরে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে বিকেল তিনটার দিকে তাদের মৃত্যু হয়।

নিহত দু’জন হলেন- ওই এলাকার মৃত ছৈয়দ হোসেনের ছেলে সোনা মিয়া (৩২) ও তার শাশুড়ি তাহমিনা (৪৫)।

স্থানীয়রা জানায়, সোনা মিয়ার একাধিক বউ রয়েছে। তাই তাদের পারিবারিক কলহ ছিল নিত্যদিনের সঙ্গী। সেই সূত্র ধরে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জামাই-শাশুড়ির মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে জামাই-শাশুড়িকে (তাহমিনা) ছুরিকাঘাত করলে জাকির এসে দুলাভাই সোনা মিয়াকে ছুরিকাঘাত করেন। পরে হাসপাতালে তাদের মৃত্যু হয়।

এদিকে ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) রাকিবুল ইসলাম বাংলানিউজকে জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer