প্রকাশিত: ০৮/১১/২০২১ ৯:০৮ পিএম

মোঃ আরাফাত সানী, টেকনাফ::
কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপে শিশুদের খেলাধুলা ও অসামাজিক কার্যকলাপে বাধা দেওয়ার জের ধরে ছুরিকাঘাতে নামাজ শেষে বাড়ি ফেরার পথে নুরুল হক (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে কোনা পাড়ার মৃত পোটান আলীর ছেলে।

সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সাবরাং ইউনিয়নের শাহপরীর কোনা পাড়ার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের বড় ছেলে স্কুল শিক্ষক শামসুল হক জানান, তার বাবা মাগরিব নামাযের পর বাড়ি ফেরার পথে একই এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মো. ইয়াসিনের নেতৃত্বে আরও কয়েকজন পেছন থেকে ছুরিকাঘাত করে। এতে আহত নুরুল হককে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুদের খেলাধুলা ও অসামাজিক কার্যকলাপে বাধা দেওয়ার জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত আসামিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ জোবায়ের বলেন, হাসপাতালে আনার আগেই নুরুল হকের মৃত্যু হয়েছে। তার বাম হাতের বাহুর নিচে ও বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ লাশটি উদ্ধার করেছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবদুল আলিম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer