উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭/০৭/২০২৩ ১০:১৬ এএম

কক্সবাজারের টেকনাফে এক দোকান থেকে শিশুদের দোলানা চুরির অভিযোগে রফিকুল ইসলাম (২৬) নামে আমর্ড পুলিশের (এপিবিএন) এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত ওই পুলিশ সদস্য টেকনাফ জাদিমোড়া রোহিঙ্গা ক্যাম্পে (১৬ এপিবিএন) কর্মরত ছিলেন।

এর আগে মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ পৌরসভার সামনে নাছির উদ্দিনের ম্যাট্রেসের দোকানে এ ঘটনা ঘটে।

ওই কনস্টেবলকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ১৬ এপিবিএনের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী।

তিনি বলেন, দোলনা চুরি করতে গিয়ে আটক হওয়া এক পুলিশ সদস্যকে (কনস্টেবল) সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে বিভাগীয় মামলাসহ পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে দোকানের মালিক মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, একজন ভদ্রলোক দোকানে এসে পুলিশ পরিচয় দিয়ে শিশুদের দোলনা কেনার জন্য দাম জানতে চান। পরে আমি দোকানের পাশের একটি খাবার দোকানে নাস্তা করতে যাই। এসে দেখি পুলিশ সদস্য যে দোলনা দাম করেছেন সেটি নেই। তখন দোলনাটি খুঁজলে এক দোকানি খবর দেয়, তার দোকানে বিক্রি করতে গেছে। এ খবরে ওই দোকানে ছুটে যাই। গিয়ে দেখি দোলনাটি তার সঙ্গে রয়েছে। পরে আমি স্থানীয়দের সহায়তায় তাকে টেকনাফ থানায় নিয়ে আসি।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাছির উদ্দীন মজুমদার বলেন, কয়েকজন দোকানি দোলনা চুরির অভিযোগে এক পুলিশ সদস্যকে সোপর্দ করেছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। সুত্র: ঢাকাপোষ্ট

পাঠকের মতামত

 

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...