প্রকাশিত: ২৬/০১/২০২০ ৯:৩১ এএম

আমান উল্লাহ কবির, টেকনাফ::
টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড। ইয়াবাসহ আটক ব্যক্তিরা হলেন, টেকনাফ পৌরসভা ডেইল পাড়া এলাকার আব্দু গফুরের স্ত্রী নুর বাহার (৫০), হোয়াইক্যাং ইউনিয়নের খারাংখালী এলাকার নুর আলমের ছেলে মো. হেলাল (২৮) ও টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার মো.ইসমাইলের ছেলে রাজ্জাক(১৮)।

২৫ জানুয়ারি দিবাগত রাত ৮ টা দিকে টেকনাফের ডেইল পাড়া আব্দুল গফুরের বাড়ি থেকে এসব ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।

টেকনাফ কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লে.এম সোহেল রানা বলেন, শনিবার রাতে আমরা গোপন সংবাদের জানতে পারি ইয়াবার একটি বড় চালান আব্দুল গফুরের বাড়িতে মজুর রয়েছে। উক্ত সংবাদে আমার নেতৃত্বে গফুরের বাড়িতে তল্লাশী করে ২টি শপিং ব্যাগ উদ্ধার করা হয়। পরে ব্যাগ দুইটি উদ্ধার করে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য সাড়ে ৪ কোটি টাকা বলে জানায়।

তিনি বলেন, ইয়াবা উদ্ধারে ঘটনায় জড়িত থাকায় মোঃ আব্দুল গফুর (৬০)ও তার দুই ছেলে মোঃ হোসেন(৩০), মোঃ সাদ্দাম হোসেন (২৫)এবং সাদ্দাম হোসেন এর স্ত্রী মোছাঃ আঞ্জুমা বেগম পলাতক রয়েছে। তারা দীর্ঘদিন যাবত ইয়াবা
ব্যাবসা করে আসছে। আটককৃত আসামীসহ উদ্ধার ইয়াবা গুলো টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer