ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/০৫/২০২৩ ১১:২৯ এএম

টেকনাফে ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর ছেলে ফারাজ করিম চৌধুরী। গত শুক্রবার তার নেতৃত্বে বিশজনের একটি স্বেচ্ছাসেবী দল ত্রাণ নিয়ে টেকনাফ পৌঁছান। স্বেচ্ছাসেবী দলের সমন্বয়ক সুমন দে টেকনাফ থেকে গতকাল রবিবার বিকালে ফোনে জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ফারাজ করিম চৌধুরীর নেতৃত্বে স্বেচ্ছাসেবীররা কাজ করে যাচ্ছেন। সেখানে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম বলেছেন ১০ নং মহাবিপদের সতর্ক বার্তার মধ্যে শনিবার সকাল থেকে তারা ঝুঁকিপূর্ণ এলাকায় গিয়ে বহু পরিবারকে নিরাপদ আশ্রয়ে নিয়েছেন। দিয়েছেন প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। তিনি জানান, রাউজান থেকে রাওনা হওয়ার সময় তারা ২ হাজার পরিবারের জন্য খাদ্যসামগ্রী প্যাকেটিং করে নিয়েছেন। প্রতিটি প্যাকেটে রয়েছে মুড়ি, চিড়া, বিস্কুট, মোমবাতি, মিনারেল ওয়াটার, চিনি, ম্যাচ, স্যাভলন, ওরস্যালাইন ও ব্যান্ডেজ। ফারাজ করিম চৌধুরী বলেন, দেশের যে কোন দুর্দিনে আমরা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, তাই এবারো আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করছি।

পাঠকের মতামত

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...