উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮/১২/২০২২ ১০:০৩ এএম

একটি ফোনকলের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফোনের এক প্রান্ত থেকে একজন প্রশ্ন করছেন, মুক্তিযোদ্ধা হিসেবে নাম লিখাতে কতো টাকা খরচ হবে। অপর প্রান্ত থেকে আরেকজন বলছেন, দুই লাখ টাকার মতো।

ফাঁস হওয়া এই ফোনকল রেকর্ডের কথোপকথনকারী দুইজনের একজন হলেন কক্সবাজার-৪ উখিয়া টেকনাফের সাবেক সংসদ সদস্য প্রয়াত অধ্যাপক মোহাম্মদ আলীর ছোট সন্তান তারেক রহমান রণি। অপরজন টেকনাফের মুক্তিযুদ্ধ কমান্ডার জহির আহমদ।

ফোন কলে শোনা যায়, রণি তার প্রয়াত পিতা অধ্যাপক মোহাম্মদ আলীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি না পাওয়ার বিষয়ে জানতে চান। উত্তরে কমান্ডার জহির আহমদ একজনের সাথে যোগাযোগ করতে বলেন। মুক্তিযোদ্ধার স্বীকৃতির সার্টিফিকেট নিতে দুই লাখ টাকা খরচ হওয়ার দাবি করেন।

তারেক রহমান রণি তার ফাঁস হওয়া অডিও তার সাথে মুক্তিযোদ্ধার কথোপকথন বলে স্বীকার করে বলেন, তার বাবা অধ্যাপক মোহাম্মদ আলী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। রাজারকাররা তার বাবাকে হত্যা করতে গিয়ে নামের মিল থাকায় আরেকজনকে হত্যা করে। কিন্তু এতো বছর হয়ে গেলেও তার বাবা প্রয়াত অধ্যাপক মোহাম্মদ আলী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাননি।

তিনি আরও বলেন, টেকনাফের মুক্তিযোদ্ধাদের কাছে এ নিয়ে বহুবার তার পরিবার ধর্ণা দিয়েছে। কিন্তু তারা সার্টিফিকেট পেতে ঘুষ দাবি করে আসছে।

তিনি বলেন, কক্সবাজারে স্বীকৃতি পাওয়া নতুন মুক্তিযোদ্ধাদের অনেকেই ঘুষ দিয়ে সার্টিফিকেট নিয়ে এসেছেন।

নতুন গেজেটভুক্ত হওয়া এক মুক্তিযোদ্ধার আরও একটি কল রেকর্ড একাত্তরের হাতে সংরক্ষিত আছে। ওই মুক্তিযোদ্ধাও দুই লাখ টাকার বিনিময়ে গেজেটভুক্ত হতে পেরেছেন বলে স্বীকার করেন।

এ ব্যাপারে টেকনাফের মুক্তিযুদ্ধ কমান্ডার জহির আহমদের ফোনে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। সুত্র : একাত্তর

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...