প্রকাশিত: ১১/০১/২০২২ ৯:৫২ এএম

হেলাল উদ্দিন, টেকনাফ ::
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের এক জেলের টানা জালে আটকা পড়ছে ৬ লাখ টাকার ছোট-বড় বিভিন্ন রকমের প্রচুর মাছ।

জেলে পরিবারে এখন খুশির আমেজ বইছে। এসব মাছ এক নজর দেখার জন্য স্থানীয় লোকজন ভিড় করছেন।

সোমবার সকাল ১০টার সময় শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া সৈকতে। উপজেলার সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ মাঝের পাড়ার মোহাম্মদ কলিম উল্লাহর জালে এসব মাছ ধরা পড়ে।

সরেজমিনে দেখা যায়, জেলেদের টানা জালে ছোট পোয়া, ফাইস্যা, বড় ফাইস্যা, মলা, ছুরি, বাটাসহ বিভিন্ন প্রজাতির ছোট-বড় ৩শ মণ মাছ আটকা পড়ছে। জেলেরা মাছ তোলার সঙ্গে সঙ্গে এসব মাছ ন্যায্যমূল্যে বিক্রি করছেন পাইকারী ক্রেতাদের কাছে।

পাইকারী ক্রেতারা কিছু মাছ বাজারে তুললেও বাকীটুকু পাঠিয়ে দিচ্ছেন শুটকি মহালে। এতে করে জালের মালিক ও জেলেসহ লাভবান হচ্ছেন মৎস্য সংশ্লিষ্টরা।

শাহপরীরদ্বীপ এলাকার জেলে মোহাম্মদ কলিম উল্লাহ জানান, আমার এক জালে ৬ লাখ টাকার মাছ বিক্রি করেছি। গতকালকে ও ৪ লাখ টাকার মাছ পেয়েছিলাম।

অন্যান্য বছরের চেয়ে হঠাৎ করে এই বছর টানা জালে প্রচুর পরিমানে মাছ পড়েছে । প্রতিদিন প্রচুর পরিমানের মাছ ধরা পড়ায় স্থানীয় জেলেরা খুব আনন্দে দিন কাটাচ্ছেন।

উপজেলা জৈষ্ঠ্য মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন, সাগরের মাছের প্রচুর বৃদ্ধি পেয়েছে তাই জেলেদের জালে এসব মাছ ধরা পড়েছে। অবশ্যই এটা আনন্দের সংবাদ।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer