ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/০৯/২০২৪ ৫:২৫ পিএম

কক্সবাজারের টেকনাফ নাফনদীতে জেলের জালে উঠে এলো একটি হ্যান্ড গ্রেনেড।

রোববার (৮ সেপ্টেম্বর) সকালে টেকনাফের সাবরাংয়ে নাফনদীতে স্থানীয় জেলে ওমর ফারুকের ঠেলা জালে এই গ্রেনেডটি উঠো আসে।

বিষয়টি নিশ্চিত করেন, টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মহিউদ্দীন আহমেদ।

তিনি বলেন, স্থানীয় এক জেলে নাফনদীতে মাছ শিকারের সময় তার জালে একটি পলিথিন মোড়ানো ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি খুলে প্রাইমিং করা একটি তাঁজা হ্যান্ড গ্রেনেড পাওয়া গেছে। গ্রেনেডটি ধ্বংস করার জন্য রামু সেনানিবাসে পাঠানো হয়েছে।

জেলে ফারুক বলেন,সকালে আমি ঠেলা জাল দিয়ে মাছ শিকারে গিয়েছিলাম।হঠাৎ আমার জালে একটি পলিথিন মোড়ানো ব্যাগ পাওয়া যায়। প্রথম আমি এটি দামি কিছু মনে করেছি।পরে স্থানীয়দের দেখালে তারা এটি বোম হিসাবে চিহ্নিত করেন।পরে আমি বিজিবিদের কাছে হস্তান্তর করি।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...