প্রকাশিত: ৩১/১২/২০২১ ৫:৪১ পিএম

কক্সবাজারের টেকনাফ জনতা ব্যাংক লিমিটেডের গ্ৰাহকদের মূল্যবান অবদানের জন্য পুরস্কার বিতরণ ও গ্ৰাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

(আজ) শুক্রবার বেলা ১১টার দিকে পৌরসভার নাফ কুইন মার্কেটের টেকনাফ শাখায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক শোভন কুমার বিশ্বাস। সভায় প্রধান অতিথি ছিলেন- কক্সবাজার এরিয়ার প্রধান উপমহাব্যবস্থাপক পীযূষ কান্তি ভদ্র , সহকারি মহাব্যবস্থাপক শফিউল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনন্দময় ভৌমিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সিফাত বিন রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শওকত হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোস্তফা কামাল চৌধুরী মুসা, ব্যবসায়ী স্বপন কুমার, নারী উদ্যোক্তা আসমা মাহবুবা, শিক্ষক মোহাম্মদ ইসমাইল, ব্যবসায়ী মোহাম্মদ ফারুক প্রমুখ।
সভা সঞ্চালনা করেন ওই শাখার কর্মকর্তা মোহাম্মদ ইউনুস। সভাশেষে উদ্যোক্তা ও বিভিন্ন গ্রাহক পর্যায়ে পুরস্কার বিতরণ করার পাশাপাশি প্রায় দুই শতাধিক গ্রাহকের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।
বক্তারা বলেন, জনতা ব্যাংক লিমিটেড টেকনাফে জনতার ব্যাংক হিসেবে পরিচিত। অতি সহজে কম সুদে স্বাবলম্বী হওয়ার জন্য ব্যাংক ঋণের ব্যবস্থা করা হয়েছে। বিগত এক বছরে গ্রাহক হয়রানির কোনো নজির নেই। আস্থা অর্জনের পাশাপাশি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া চেষ্টা করা হচ্ছে।

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...

ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...