জসিম উদ্দিন টিপু, টেকনাফ
প্রকাশিত: ২৫/০৬/২০২৬ ৮:৩১ এএম

টেকনাফে বিজিবির নেতৃত্বে ছিনতাইকারীদের কবল থেকে অটোরিক্সা উদ্ধারের ঘটনা ঘটেছে। বিজিবি সুত্র জানায়, ২৩জুন বিকাল ৫টার দিকে ১৪বছর বয়সী এক কিশোর কান্নারত ও আতংকগ্রস্থ অবস্থায় টেকনাফ ২ব্যাটালিয়ানের আওতাধীন সী-বীচ বিওপিতে উপস্থিত হয়ে বিজিবির সহায়তা কামনা করেন যে, তাকে মারধর করে জোরপূর্বক তার অটোরিক্সা ছিনিয়ে নিয়ে গেছে। বিষয়টি ২বিজিবির অধিনায়কের দৃষ্টি আকর্ষণ করা হলে তাঁর নির্দেশে বিজিবির একটি বিশেষ টহল দল প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে প্রতিকুল আবহাওয়ার মধ্যেও টেকনাফ উপকুলের কচ্ছপিয়া ও নোয়াখালীয়াপাড়া এলাকায় দীর্ঘ প্রায় ৫ঘন্টা অভিযান চালিয়ে রাত ১০টার দিকে ছিনতাইকারীদের কবল থেকে অটোরিক্সাটি উদ্ধার করেন। ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ায় ওই চক্রের কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিজিবি। ২বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মো: হানিফুর রহমান ভুঁইয়া সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকার চোরাচালান, মাদক পাচার, মানবপাচার ও ছিনতাই এবং অন্যান্য অপরাধমুলক কর্মকান্ড প্রতিরোধের পাশাপাশি সাধারণ জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা সজাগ রয়েছে। সীমান্তবর্তী এলাকায় শান্তি, জননিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবির এধরণের পেশাদার, মানবিক ও কার্যকর তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সিও জানিয়েছেন।##

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...