প্রকাশিত: ২৯/১২/২০১৮ ৯:১৩ এএম

বার্তা পরিবেশক:
টেকনাফের হ্নীলায় স্বামীরা ধানের শীষের পক্ষে মিছিল করার দায়ে অন্ত:স্বত্ত্বাসহ চার গৃহবধূ এবং এক ছাত্রীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে এসব নারীদের আটক করা হয়। একই সাথে আরো ছয়জন যুবদলকর্মীকে আটক করা হয়েছে। তাদেরকে ইয়াবা উদ্ধার ও পুলিশের উপর হামলার সাজানো ঘটিয়ে দেখিয়ে দু’টি মামলাও দায়ের করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

আটককৃতরা হলো, হ্নীলা দক্ষিণ যুবদলের সভাপতি নাসির উদ্দীন রাজের স্ত্রী মুন্নি (তার সাত মাসের সন্তান রয়েছে), ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি জালাল উদ্দীনের স্ত্রী অন্ত:স্বত্ত্বা গোলতাজ বেগম, উপজেলা যুবদলের পশু সম্পদ বিষয়ক সম্পাদক হেলাল উদ্দীনের স্ত্রী নাঈমা রাহাত, হ্নীলা দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুর আলমের স্ত্রী খতিজা বেগম এবং বেড়াতে আসা ভাগিনী ছাত্রী আফরিনা ও ছয়জন যুবদল কর্মী।

আটককৃতদের পরিারের দাবি মতে, বৃহস্পতিবার সন্ধ্যায় ৭টায় হ্নীলায় ধানের সমর্থনের একটি মিছিল বের করা হয়। এতে পুলিশ বাধা দিলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। তবে রাতে তাদের আটক করতে তাদের বাড়ি বাড়ি অভিযান চালায় পুলিশ। কিন্তু পুলিশ তাদের কাউকে বাড়িতে পায়নি। তাদের না পেয়ে চার নেতার স্ত্রী ও এক ভাগনিকে আটক করে নিয়ে যায়। এছাড়াও আরো ছয়জন যুবদল নেতাকে আটক করে নিয়ে যায়। পরে গতকাল শুক্রবার পুলিশ বাদি হয়ে আটককৃতদের বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করে। এর একটি পুলিশের কাজে বাধা দেয়ার মামলা, অন্যটি ইয়াবার মামলা। এর মধ্যে হ্নীলা দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুর আলমের স্ত্রী খতিজা বেগম এবং বেড়াতে আসা ভাগিনী ছাত্রী আফরিনা, হ্নীলা দক্ষিণ যুবদলের সভাপতি নাসির উদ্দীন রাজের স্ত্রী মুন্নি (তার সাত মাসের সন্তান রয়েছে) ও ছয়জন যুবদল কর্মীসহ ৫৯জনকে পুলিশ কাজে বাধা দেয়ার মামলায় (নং- ৮৩০/১৮) আসামী করা হয় এবং ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি জালাল উদ্দীনের স্ত্রী গোলতাজ বেগম ও উপজেলা যুবদলের পশু সম্পদ বিষয়ক সম্পাদক হেলাল উদ্দীনের স্ত্রী নাঈমা রাহাতের বিরুদ্ধে একটি ইয়াবা মামলা (৮২৯/১৮) দায়ের করা হয়।

এই দুই মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন এই আসনের ধানের শীষের প্রার্থী শাহজাহান চৌধুরী। তিনি বিবৃতিতে বলেন, টেকনাফ থানার ওসি একজন আওয়ামী লীগের ক্যাডারের ভূমিকা পালন করছেন। তিনি তফশীল ঘোষণার পর থেকে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষপাতদুষ্ট হয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গণগ্রেফতার ও বাড়িঘর ভাংচুর করছে। শুধু তাই নয়; নিরীহ নেতাকর্মীদের আটক করে তাদের বিরুদ্ধে ইয়াবা ও অস্ত্র দিয়ে সাজানো মামলার দায়ের করেছেন। এবার ওসি তার জঘণ্য ভূমিকার শেষ নজির সৃষ্টি করেছেন। স্বামীদের না পেয়ে অন্ত:স্বত্ত্বা স্ত্রী ও দুধের শিশুর মাকে আটক করে মিথ্যা ও সাজানো মামলা দায়ের করে সারাদেশেই জঘন্য নজির স্থাপন করলেন। আমি ওসির এই জঘন্য ভূমিকা ও সাজানো মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এই অন্যায়ের বিচার আমরা দেশের কোনো প্রশাসনের কাছে পাবো না। তাই জনগণের কাছে এর বিচার দিলাম।

পাঠকের মতামত

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...

উখিয়ায় বর্জ্য থেকে হবে সার ও বিদ্যুৎ, নির্মিত হচ্ছে আধুনিক সমন্বিত প্ল্যান্ট

কক্সবাজারের উখিয়া উপজেলার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্ট ...

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...
Single Page Footer