প্রকাশিত: ০৫/১২/২০২১ ৭:৩৬ পিএম

নিজস্ব প্রতিবেদক ::
কক্সবাজার টেকনাফ সীমান্ত এলাকা থেকে ১০ হাজার ৮৪০ প্যাকেট অনুমোদনহীন বিদেশি সিগারেটসহ ইয়াপেং (৩০) নামের এক চীনা যুবককে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড (বিসিজি)।

রোববার (৫ ডিসেম্বর) সোয়া ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিসিজি স্টেশন কামান্ডার লে. কমান্ডার নাঈম উর হকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীর দ্বীপের সমুদ্র এলাকায় একটি বোটে অভিযান চালিয়ে ব্লাক ব্র্যান্ডের সিগারেটগুলো উদ্ধার করা হয়। এ সময় চীনা নাগরিক ইয়াপেংকে আটক করা হয়েছে।

টেকনাফ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা এম আব্দুল রউফ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...