ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০১/২০২৪ ৯:২৮ এএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া চতুর্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ১২ বছরের এই শিশু গেলো ৫ দিন আগে কক্সবাজারের একটি এলাকায় তার বড় ভাইয়ের মেয়ের বিয়েতে আসে।

বুধবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে শিশুটি টিউবওয়েল থেকে পানি আনতে গেলে তারেক নামের এক যুবক মুখ চেপে ধরে তাকে সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবাগানে নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ তোলেন ভুক্তভোগীর পরিবারের।
ভুক্তভোগীর পিতা বলেন, ‘টিউবওয়েলে মুখ—হাত ধুতে গেলে আমার মেয়েকে ঝাউবাগানে নিয়ে ধর্ষণ করা হয়।’
ভুক্তভোগী শিশুটির ভাই বলেন, ‘তার বোনকে কোথাও না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর ঝাউবাগান থেকে উদ্ধার করা হয়।’

এ ঘটনায় তারেককে আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর বাবা। এরপর কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে অভিযুক্ত তারেকের বাড়ি তালাবদ্ধ থাকায় কাউকে পায়নি বলে জানিয়েছেন পুলিশ।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে না পাওয়ায় আটক করা সম্ভব হয়নি। অপরাধীদের আটক করতে পুলিশ কাজ করছে।’
এদিকে ভুক্তভোগী পরিবারকে মুঠোফোনে অভিযুক্ত পরিবারের পক্ষ থেকে মামলা না করার জন্য চাপ প্রয়োগ করছে। শিশুটি এখন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...