প্রকাশিত: ২৮/০৭/২০২০ ১০:০৩ এএম

গিয়াস উদ্দিন ভুলু::
টেকনাফে আবারও পুলিশের সাথে গোলাগুলির ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা চার যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

একটি বিশ্বস্থ সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

তথ্য সূত্রে জানা যায়, ২৮জুলাই (মঙ্গলবার) ভোর রাতের দিকে আটক আসামীর দেওয়া তথ্য অনুযায়ী পুলিশের একটি দল টেকনাফ উপজেলা হোয়াইক্যং ইউনিয়ন পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকায় গোপন জায়গায় লুকিয়ে রাখা মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানে গেলে অপরাধীরা উপস্থিতি টের পেয়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে এতে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়।

এরপর আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের গোলাগুলি থেমে যাওয়ার পর ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা ৪ যুবককে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষনা করে।

নিহত যুবকরা হচ্ছে হোয়াইক্যং পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকার মৃত নুর মোহাম্মদের পুত্র মোঃ ইসমাইল(২৫), একই ইউনিয়ন আমতলী এলাকার আব্দুল মালেকের পুত্র আনোয়ার হোসেন(২৫),
পুর্ব মহেশখালীয়া পাড়া এলাকার মৃত হাকিম মিয়ার পুত্র মোঃ আনোয়া(২৪), খারাংখালী এলাকার আব্দুস সালামের পুত্র মোঃ নাসির(২৩)।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...