প্রকাশিত: ০৮/০৮/২০২১ ৮:০৩ এএম , আপডেট: ০৮/০৮/২০২১ ৮:০৩ এএম

কক্সবাজারের টেকনাফে ক্রেতা সেঁজে ইয়াবা কেনার সময় র‌্যাবের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলিতে আবুল কাশেম (২৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার দুপুরে হোয়াইক্যং লম্বাবিল মাঝের পাড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, গুলিবিদ্ধ মাদক কারবারি হোয়াইক্যং লম্বাবিল মাঝের পাড়া গ্রামের মৃত মো. হোসেনের ছেলে। ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, একটি দেশিয় এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫ হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ মেজর মো. আরেফিন জানান, ‘শনিবার দুপুরে একটি মাদককারবারি চক্রের কাছে থেকে ক্রেতা সেজে র‌্যাবের একটি দল ইয়াবা কিনতে সেখানে গেলে র‌্যাবের উপস্থিত টের পেয়ে মাদক কারবারিরা গুলি ছুঁড়ে। এসময় র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে মাদক কারবারিরা পাহাড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে থেকে ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে এমএসএফ মা ও শিশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...