প্রকাশিত: ১৯/০৪/২০১৭ ৭:৪৪ এএম

জসিম উদ্দিন টিপু, টেকনাফ::


টেকনাফে স্কুল পড়–য়া ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে সাধারণ জ্ঞান প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। জানাযায়, ১৮ এপ্রিল মঙ্গলবারে অনুষ্ঠিত খাদ্য-পুষ্টি,স্বাস্থ্য-সচেতনতা ও পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ক অনুষ্ঠিত উক্ত সাধারণ জ্ঞান প্রতিযোগীতায় ১৭০টি স্কুলের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। ৭১টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৯৯টি এনজিও স্কুলের ৮৫০০ ছাত্র/ছাত্রী প্রতিযোগীতায় অংশ নিয়েছে। প্রতি স্কুলে ৩জন করে মোট ৫১০জন ছাত্র/ছাত্রী চুড়ান্ত পর্যায়ে বিজয়ী হয়েছেন। বিশ^ খাদ্য সংস্থার অধীনে এনজিও সংস্থা মুসলিম এইড ক্ষুদে শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান প্রতিযোগীতার আয়োজন করেন। বিজয়ী ৫১০ ছাত্র/ছাত্রীদের মাঝে উন্নত পুরস্কার বিতরণ করা হয়েছে। এতে স্থানীয় জনপ্রতিনিধি, এসএমসি কমিটির সদস্য, শিক্ষক এবং এনজিও সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এদিকে বেলা ১২টার দিকে রঙ্গিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সাধারণ জ্ঞান প্রতিযোগীতায় বিজয়ী হয়েছেন পঞ্চম শ্রেনীর সাজ্জাদুর রহমান আজাদ, হালিমা আক্তার ও চতুর্থ শ্রেনীর কুলসুমা আক্তার। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় মেম্বার ও স্কুল কমিটির সদস্য জামাল হোছাইন, বিদ্যুৎসাহী সদস্য জসিম উদ্দিন টিপু, প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) শাকের আহমদ, শিক্ষক নুরুল আলম আজাদ, আনোয়ারুল ইসলাম, মুসলিম এইডের এফ.এম শিপীকা রায় ও আবু হাসান প্রমুখ। –

পাঠকের মতামত

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
Single Page Footer