প্রকাশিত: ১৭/০৭/২০২১ ১০:৫১ পিএম

মুহাম্মদ জুবাইর, টেকনাফ :
টেকনাফে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। তার নাম মাওলানা আবদুল্লাহ (৩৯)। তিনি পৌরসভার অলিয়াবাদস্থ মরকজ মসজিদ সংযুক্ত নুরানি মাদ্রাসার শিক্ষক ছিলেন।

১৭ জুলাই শনিবার বিকালে কক্সবাজার সদর হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ রাত ৯ ঘটিকায় হাতিয়ার ঘোনা ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে সংলগ্ন কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে।

টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার মৃত মকবুল আহমদ এর ছোট পুত্র ও মরহুম মাওলানা নুর আহমদ এর ভাতিজা। বড় ডেইল হোছাইনিয়া মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা নুরুল বশরের জামাতা।

মৃত্যু কালে স্ত্রী, ৩ ছেলে,১ মেয়েসহ অসংখ্য ছাত্র,ছাত্রী ও গুণগ্রাহী রেখে যান। উল্লেখ্য গেল কয়েক দিন আগে তার করোনা পজেটিভ হলে টেকনাফ আইসিডিডিআরবি হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer