প্রকাশিত: ২৮/০১/২০১৯ ১১:৫২ এএম , আপডেট: ২৮/০১/২০১৯ ১২:০১ পিএম

গিয়াস উদ্দিন ভুলু,টেকনাফ

টেকনাফে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার হোয়াইক্ষ্যং ইউনিয়নের ঝিমংখালী নয়াবাজার এলাকায় এ ঘটনাটি সংগঠিত হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, রাতে একদল মাদক ব্যবসায়ীর অবস্থানের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযানে যায়। সেখানে পৌঁছতেই পুলিশকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়।
তারা হচ্ছে হোয়াইক্যং ইউনিয়ন ঝিমংখালী এলাকার ফরিদ আলমের পুত্র দেলোয়ার হোসেন(২৫) একই ইউনিয়ন মিনা বাজার এলাকার সফর আলীর পুত্র মোঃ রফিক আহাম্মদ(৩০)।
এসময় ঘটনাস্থল থেকে বিপুল ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পরে মৃতদেহগুলো ময়না তদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কক্সবাজার সদর হাসপাতালের হিমঘরে প্রেরন করা হয়েছে।
নিহতদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer