প্রকাশিত: ২০/১২/২০১৯ ৯:২৪ এএম

গিয়াস উদ্দিন ভুলু::
বাংলাদেশে সর্ব দক্ষিণে অবস্থিত পর্যটন নগরী টেকনাফ পৌর শহর। প্রতি বছর শীত মৌসুমে প্রাকৃতিক দৃর্শ্যেঘেরা পর্যটক খ্যত এই শহরটি দেখার জন্য দেশী-বিদেশী হাজার হাজার পর্যটকের আগমন ঘটে। এদিকে প্রতি বছরের ন্যায় পর্যটকদের আকৃষ্ট করার জন্য টেকনাফ পৌর শহরকে নবরুপে এবং নতুন সাজে সজ্জিত করার এক মহতি উদ্যােগ হাতে নিয়েছে টেকনাফ মডেল থানার (ওসি) প্রদীপ কুমার দাস।

সেই সূত্র ধরে গত কয়েক দিন ধরে অত্র পৌর শহরকে সৌন্দর্য্য বর্ধনে রুপান্তরিত করার জন্য রাস্তার দুই পাশে,মার্কেট ও দোকানের সামনে হরেক রকমের গাছের টপ দিয়ে পর্যটকের আকৃষ্ট করে তুলেছে।

(ওসি) প্রদীপের প্রসংশনীয় এই উদ্যোগকে অত্র এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ,ব্যবসায়ী ও আগত পর্যটকরা সাধুবাদ জানিয়েছেন।

SUGGESTED NEWSMgid

অ্যান্টি এজিং গোপন সত্যই সহজ। এটি প্রতিদিন ব্যবহার করুন
এদিকে ১৯ ডিসেম্বর টেকনাফ পৌরসভা অলিয়াবাদ শাপলা চত্বর ও জিরো পয়েন্ট মোড়টিকে নতুন রুপে সাজানোর জন্য উন্নয়নের কাজ শুরু করার প্রক্রিয়া গ্রহন করেছে। পাশাপাশি রাস্তার দুই পাশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্টান, দেয়ালে,গাছে ঝুলানো থাকা পুরনো বেনার গুলো নামিয়ে নিয়েছেন।

এ ব্যাপারে স্থানীয় ব্যবসায়ী ও পথচারিরা অভিমত প্রকাশ করে বলেন (ওসি) প্রদীপের এই মহতি কাজের উর্দ্যোগটি সঠিক ভাবে বাস্তবায়ন হলে পর্যটন খ্যত টেকনাফ পৌর শহর দেশ-বিদেশ থেকে আসা আগত পর্যটকদের আকৃষ্ট করে তুলবে।

তবে এই সৌন্দর্য্যকে ধরে রাখার জন্য পৌর শহরের ভিতরে ক্ষত-বিক্ষত সড়ক গুলো সংস্কার করা হলে সারা বিশ্বে টেকনাফ পৌরসভা আধুনিক এবং আকর্ষণীয় পৌরসভা হিসাবে পরিচিতি লাভ করবে।

ওসি প্রদীপের মহতি উদ্যোগ দেখে পৌর এলাকার বিভিন্ন শ্রেনী পেষার মানুষের মুখে দেখা দিয়েছে খুশি আর আনন্দ।

ওসি প্রদীপ পৌরসভার অন্তর্গত বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানের দোকানী ভাইদের ডেকে বলেছেন পর্যটকদের আকৃষ্ট করার জন্য প্রতিটি দোকানের সামনে একটি করে গাছের টপ বসান। তিনি বলেন গাছের টপ বসানোর জন্য যাদের সামর্থ্য নেই তাদেরকে টপ বসানোর টাকা নিজ তহবিল থেকে ব্যবস্থা করে দিবেন।

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি মিয়ানমারের স্ক্যাম সেন্টারে মৃত্যুর হাত থেকে ফিরে থাইল্যান্ডে ...
Single Page Footer