প্রকাশিত: ২৯/০৭/২০২০ ৭:১০ এএম

ওসমান আবির :
কক্সবাজারের টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) প্রদীপ কুমার দাশের নাম ভাঙ্গিয়ে চাঁদা আদায়ের অভিযোগে ৩ জনকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।গত মঙ্গলবার (২৮ জুলাই) থানা পুলিশের একটি দল তাদেরকে আটক করেন।

চাঁদাবাজির দায়ে আটক হওয়া তিন জন অসাধু ব্যক্তিরা হলেন, হ্নীলা ইউনিয়নের লেদা পাড়ার বাসিন্দা আবু বক্করের ছেলে ফরিদ আলম (৩২), মৃত হামিদ আলীর ছেলে আব্দু শুক্কুর (৪৭) এবং আলী হোছনের ছেলে চৌকিদার মোঃ আলম (৩৩)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাশ সিবিএনকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

অপরদিকে হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালির বাসিন্দা মাইক্রোবাস চালক নুরুল আমিনের কাছ থেকে উকিল পরিচয়ে হেলাল উদ্দীন (৫৮) নামে এক ব্যক্তি ২ লক্ষ ৫০ হাজার টাকা চাঁদা আদায় করেছেন বলে অভিযোগ ওঠেছে।হেলাল উদ্দীন একই ইউনিয়নের পশ্চিম পানখালীর বাসিন্দা মৃত গফুর মিয়ার ছেলে।গত মঙ্গলবার (২৮ জুলাই) চাঁদা আদায়ের অভিযোগে থানায় এজাহার দায়ের করেন ভুক্তভোগী নুরুল আমিনের স্ত্রী ছালেহা বেগম।তার স্বামী নুরুল আমিনকে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ক্রসফায়ার দেওয়ার ভয় দেখিয়ে হেলাল উদ্দীন চাঁদা আদায় করেন বলে সিবিএনকে জানান ছালেহা বেগম।

পুলিশ সূত্রে জানা যায়, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে টেকনাফকে মাদক মুক্ত করার জন্য থানা পুলিশের সাঁড়াশি অভিযানকে কেন্দ্র করে কিছু অসাধু চক্র ওসির নাম ভাঙ্গিয়ে অপরাধী ও নিরপরাধী ব্যক্তিদের ভয় দেখিয়ে চাঁদা দাবি করে আসছে।সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ তিনজন অসাধু চাঁদাবাজকে গ্রেফতার করে।পরে তাদের ব্যাপক জিজ্ঞাবাদে ওসির নাম ভাঙ্গিয়ে চাঁদা আদায়ের সত্যতা স্বীকার করেন তারা।চাঁদা না দিলে মাদক ব্যবসায়ীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে, এমন ভয় দেখিয়ে কারও কাছ থেকে পাঁচ হাজার, আবার কারও কাছ থেকে দশ হাজার এবং সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করছেন অসাধু এই তিনজনেই।অনেক নিরপরাধ ব্যক্তিদেরও ভয় দেখিয়ে তারা চাঁদা আদায় করেছেন বলে জানান পুলিশ।

প্রদীপ কুমার দাশ বলেন, আমার নাম ভাঙ্গিয়ে চাঁদা আদায়ের অভিযোগে তিনজন অসাধু চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে।তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।যাতে ভবিষ্যতে পুলিশের নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি করতে সাহস না পাই।আগামী ১৬ই ডিসেম্বরের মধ্যে টেকনাফ থেকে মাদক নির্মূল করতে স্থানীয় সকলের সহযোগিতা কামনা করছি।পাশাপাশি যারা পুলিশের নাম ভাঙ্গিয়ে চাঁদা দাবি করবে তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার জন্য অনুরোধ করছি।

এছাড়া তিনিও আরও বলেন, হ্নীলা ইউনিয়নের একজন ভুক্তভোগী চাঁদা আদায়ের অভিযোগে থানায় একজনের নামে অভিযোগ করছে।তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা প্রমাণ হলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...