
টেকনাফ প্রতিনিধি::
কক্সবাজারের টেকনাফে সোমবার রাতে বরইতলী এলাকায় একটি পাজেরো থেকে ১ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এসময় উদ্ধার করা হয় মাদক বিক্রির সাড়ে ৬ লাখ টাকা।
আটকরা হলেন চট্রগ্রাম লোহাগাড়ার আল হোসাইন শপিং মহলের ফ্যামেলী কেয়ার কাপড়ের দোকান ব্যবসায়ী আবু তাহেরের ছেলে তারেক হোসেইন, ঢাকা মিরপুর-১০ নম্বর, ব্লক-এ, রোড-৭, হাউস নং-৯ এর বাসিন্দা আমিনুর রহমানের ছেলে আরিফুর রহমান, ফরিদপুর বোয়ালমারী রূপাপথ এলাকার খোকন কাজীর ছেলে কাজী হোসেন।
র্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহাতাব বলেন, একটি পাজেরো টেকনাফ থেকে ইয়াবা নিয়ে কক্সবাজার আসছে এমন খবর পেয়ে বরইতলী এলাকায় অবস্থান নেয় র্যাব। এসময় পাজেরোতে তল্লাশি করে ১ হাজার ইয়াবা, মাদক বিক্রির সাড়ে ৬ লাখ টাকা উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ীরা কৌশলে মাদক পাচার করার জন্য কোনো সরকারি প্রতিষ্ঠানের পাজেরোর মাধ্যমে ইয়াবা পাচারের চেষ্টা করছিল। এ ঘটনায় মামলা হয়েছে।

পাঠকের মতামত