প্রকাশিত: ২৩/০১/২০২২ ১২:৩৯ পিএম

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউপিতে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে এক সঙ্গে দুই ডোজ করোনা ভাইরাসের টিকা দেয়ার অভিযোগ উঠেছে। ওই ছাত্রী হ্নীলা পশ্চিম সিকদারপাড়ার শফিকের মেয়ে হারেছা আক্তার (১২)। সে দারুসসুন্নাহ মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

শনিবার সকাল ১০টায় হ্নীলা ইউপির উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী টিকা কেন্দ্রে ১২ বছরের শিশুদের করোনার টিকা দেয়া হয়। এসময় হারেছাও ওই কেন্দ্রে টিকা নিতে যায়।

হারেছার মা বলেন, আমার মেয়ে টিকা নিয়ে আসার পর থেকে কান্নাকাটি করছে। তার শরীরে প্রচুর জ্বর ওঠেছে। কোনো সমস্যা হলে কর্তৃপক্ষকে দায় নিতে হবে।

জানতে চাইলে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. টিটু চন্দ্রশীল ঢাকাটাইমসকে জানান, ভুলে এক শিক্ষার্থীকে দুই ডোজ টিকা দেয়া হয়েছে। কোনো সমস্যা হবে না। ওই শিক্ষার্থীর কোনো সমস্যা হলে হাসপাতাল কর্তৃপক্ষ দেখবে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...