ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০৬/২০২৩ ৬:০৮ পিএম

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে বসত-বাড়িতে ঢুকে এবার এক রোহিঙ্গা নেতা (মাঝি) কে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। অপহরণের পর তার পরিবারে কাছ থেকে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছে তারা।

বুধবার (১৪ জুন) গভীর রাতে টেকনাফের রেজিষ্ট্রার্ড ক্যাম্পে এইচ ব্লকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ২৬ নম্বর ক্যাম্পের মাঝি বজলুল ইসলাম ।

অপহৃত মো. সেলিম (৫৫) টেকনাফের নয়াপাড়া রেজিষ্ট্রার্ড ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা ও মাঝি।

টেকনাফ ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি বজলুল ইসলাম অপহৃত ভিকটিমের পরিবারের বরাত দিয়ে জানান, বুধবার রাতে রোহিঙ্গা নেতা মো. সেলিমের বাড়িতে ১০-১৫ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রহার করে বসত-বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে অপহৃত ভিকটিমের পরিবারের কাছে সন্ত্রাসীরা মুক্তিপণ হিসেবে ২০ লক্ষ টাকা দাবি করেছে। টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলে হুমকিও দিয়ে আসছে তারা।

টেকনাফ নয়াপাড়া রেজিষ্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএন কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মো. মাঈন উদ্দিন জানান, সেলিম নামে এক মাঝিকে অপহরণের খবর পেয়ে তাকে উদ্ধারে প্রচেষ্টা চলছে। অপহৃতকে উদ্ধারের জন্য পুলিশের একাধিক টিম ক্যাম্পসহ আশপাশের পাহাড়ে অভিযান চালাচ্ছে বলে দাবি করেন তিনি।

পাঠকের মতামত

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...