উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩/০২/২০২৪ ৩:৫০ পিএম

কক্সবাজারের টেকনাফ সমুদ্র উপকূলে এক জালেই ধরা পড়েছে ৬৮০টি ইলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের লম্বরী পাড়া ঘাটে ইলিশগুলো সোয়া ৩ লাখ টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।

ট্রলার মালিক সাব্বির আহমেদ লম্বরী পাড়ার বাসিন্দা। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে চয়জন মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায় ট্রলারটি। বঙ্গোপসাগরে কয়েক কিলোমিটার গভীরে গিয়ে জাল ফেলেন জেলেরা। জাল টেনে তুলতেই দেখেন ভরপুর ইলিশ। একে একে ৬৮০টি ইলিশ ট্রলার ভরে ঘাটে রওনা দেন জেলেরা।

জেলে নুর মোহাম্মদ জানান, ইলিশগুলো ঘাটে আনা হলে ব্যবসায়ী মোহাম্মদ জুনাইদ ৩ লাখ ১৫ হাজার টাকায় কিনে নিয়েছেন।

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, সাগরে ইলিশের প্রজনন মৌসুমে ২২ ও ৬৫ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি থাকে। এতে মাছ বড় হওয়ার সুযোগ পাচ্ছে। ফলে প্রায় সময়ই টেকনাফ উপকূলে বড় আকারের ইলিশসহ সামুদ্রিক মাছ ধরা পড়ছে।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer